বাড়িভাড়া আইন প্রণয়ন ও কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড়িভাড়া নিয়ন্ত্রণে যুগোপযোগী আইন প্রণয়ন ও কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক সমাজ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলে সংগঠনটির এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, একটি বাড়ি নির্মাণের সময়কাল, কাঠামো ও অবস্থানসহ বিভিন্ন বিষয়ের ওপর বাড়িভাড়ার তারতম্য হতে পারে। কিন্তু কোনো ধরনের নিয়ম না মেনেই বাড়িভাড়া বাড়াচ্ছেন মালিকেরা। রাজধানীর প্রায় ৯০ শতাংশ ভাড়াটিয়া স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন। সমস্যা সমাধানে সরকারকে যুগোপযোগী আইন প্রণয়ন ও তা কার্যকর করতে হবে। বিজ্ঞপ্তি।