বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অব্যাহতভাবে বাড়িভাড়া বাড়ানোকে ‘নৈরাজ্যজনক’ আখ্যা দিয়ে সিটি করপোরেশনের নির্ধারিত বাড়িভাড়া ও ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন’ কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শুক্রবার এক সমাবেশে দলের নেতারা এ দাবি জানান। বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে দলটির সেগুনবাগিচা শাখা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সামবেশ করে। এতে বক্তারা বলেন, গত বছর ঢাকায় বাড়িভাড়া বেড়েছে ৩৭ শতাংশ। আর খাওয়ার খরচ ৭৬, যাতায়াত ব্যয় ২৪ ও চিকিৎসা ব্যয় ২৫ শতাংশ বেড়েছে। অথচ সরকার মুখে কথার খই ফুটিয়ে চলেছে। আর বিরোধী দল ব্যস্ত রাজাকারদের রক্ষায়। সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রমুখ বক্তব্য দেন।