বাড়িভাড়ার নতুন নীতি দাবি করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া নির্ধারণের জন্য নতুন নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে ওই দাবি জানানো হয়। লাগামহীন বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদসহ সাত দফা দাবিতে ঐক্য পরিষদ ওই কর্মসূচি পালন করে।মানববন্ধন থেকে আরও যেসব দাবি জানানো হয়েছে সেগুলো হলো: পোশাকশ্রমিকদের জন্য রেশন চালু করা; অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে শ্রম অধিদপ্তরকে মালিক ও সরকারের প্রভাবমুক্ত করা; শ্রম আইন, ২০০৬ সংশোধন; ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি কার্যকর করা; শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া এবং তাঁদের আবাসনব্যবস্থা নিশ্চিত করা।ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা এম এন জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের নেতা সালাউদ্দিন, আমিরুল হক, সিরাজুল ইসলাম, এম দেলোয়ার হোসেন, কামরুল আহসান, কফিল উদ্দিন, সাফিয়া পারভীন, রাবেয়া সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি।