বাড়িভাড়ার ১০০ টাকা তুলবেন না শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজলার ছয় কলেজের দুই শতাধিক শিক্ষক তাঁদের বেতনের সরকারি অংশের বাড়িভাড়ার ১০০ টাকা ব্যাংক থেকে তুলবেন না বলে ঘোষণা দিয়েছেন।গতকাল বুধবার কলেজ শিক্ষকদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়ার আগে উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতারা এ ঘোষণা দেন।উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি রেনুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বাড়িভাড়া ১০০ টাকা থেকে বাড়ানো না হবে, সে পর্যন্ত উপজেলার কোনো শিক্ষক ব্যাংক থেকে বাড়ি ভাড়ার টাকা তুলবেন না। তবে এ নির্দেশ কেন্দ্রীয় কমিটির কর্মসূচিতে নেই, শুধু সখীপুর উপজেলা শিক্ষক সমিতি সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে।’