বাড়ির আঙিনায় গাঁজার চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কালিয়াকৈর পাঁচবাড়িয়া গ্রামের একটি বাড়ির আঙিনায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় আধা মণ ওজনের তিনটি গাঁজাগাছ উদ্ধার করেছে। এ সময় ওই বাড়ির গৃহবধূ শাহানা আক্তারকে (৩০) পুলিশ গ্রেপ্তার করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, কেরামত আলী দীর্ঘদিন ধরে গোপনে নিজ বাড়িতে গাঁজার চাষ ও বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় ওই রাতে পুলিশ বাদী হয়ে শাহানা আক্তার ও তাঁর স্বামী কেরামত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। শাহানাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।