বাড়ির কাছেই ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গতকাল সোমবার সকালে ট্রাকের চাপায় নাজমুল আহসান নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকসহ কয়েকটি বাস ভাঙচুর করে এবং ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। নাজমুলদের বাড়ির পাশেই এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমুল হাসান (১১) জিয়ানগর উপজেলা শহরের এলজিইডি ব্রিজ এলাকার মোশারেফ হোসেনের ছেলে। সে স্থানীয় ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।নাজমুলের বাবা মোশারেফ হোসেন জানান, গতকাল সকাল নয়টার দিকে নাজমুল জিয়ানগর বাজার থেকে বাড়ি ফিরছিল। সে জিয়ানগর-বালিপাড়া সড়কের এলজিইডি ব্রিজের কাছে এলে পিরোজপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। ঘটনাস্থল থেকে তাদের বাড়ির দূরত্ব মাত্র ১৫ গজ। এ ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জিয়ানগর থানার উপপরিদর্শক আ. মালেক জানান, ট্রাকচালক সুমন ও তাঁর সহকারী সামসুল হকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।