বাড়ির মালিক ও তাঁর বোনের ছেলে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রীর গৃহবধূ সুমা আক্তার হত্যার ঘটনায় বাড়ির মালিক ও তাঁর ভাগনেকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত মঙ্গলবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, অসম প্রেমের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সুমাকে খুন করা হয়।১৫ অক্টোবর রাতে রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসায় দুর্বৃত্তরা প্রতিবন্ধী ছেলে রাকিবের সামনে শ্বাসরোধ করে খুন করেন সুমা আক্তারকে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সুমার বাসার গৃহকর্মী জেসমিন আক্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি জবানবন্দিতে জানান, বাড়িওয়ালি নাদিরা খন্দকার ও তাঁর ভাগনে দীপ মিলে সুমাকে খুন করেছেন। পুলিশ পরে নাদিরা খন্দকার ও দীপকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, দীপের বয়স ২৫ আর সুমার বয়স ৩৮ বছর। দীপের স্ত্রী লন্ডনপ্রবাসী। স্ত্রীর সহায়তায় কয়েক দিনের মধ্যে দীপেরও লন্ডন যাওয়ার কথা। কিন্তু সুমা বারবার তাঁদের সম্পর্কের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। সম্পর্ক ফাঁস হয়ে গেলে লন্ডনপ্রবাসী স্ত্রী তাঁকে নিয়ে যেতে চাইবেন না—এ ভয়েই দীপ ও তাঁর খালা পরিকল্পিতভাবে সুমাকে খুন করেন।