ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাদাপোশাকের একদল পুলিশ আসামি ধরার নামে গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে মারধর করে টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ ওই দিন রাত একটার দিকে জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মো. মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে৷
মিজানুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাত একটার দিকে সাদাপোশাকে নবাবগঞ্জ থানার ১০-১২ জন পুলিশ ও দুজন আনসার সদস্য তাঁদের বাড়িতে হানা দেন৷ পুলিশ তাঁদের বসতঘরের বেশ কয়েকটি দরজা বাইরে থেকে আটকে দেয়৷ এরপর দলটি বিভিন্ন ঘরে ঢুকে তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া অতিথিদের বেধড়ক মারধর করে৷ এতে সাতজন আহত হন৷ মিজানুর রহমান বলেন, ‘যাঁদের আহত করা হয়েছে, তাঁরা কোনো মামলার আসামি নন৷ আমি কয়েকজন পুলিশকে চিনে ফেলায় তাঁরা আমাকে প্রাণনাশের হুমকি দেন, ভয় দেখিয়ে তাঁরা ৫০ হাজার টাকা নিয়ে চলে যান৷’
অভিযোগ অস্বীকার করে নবাবগঞ্জ থানার এসআই আনিছ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আসািম ধরতে গিয়েছিলাম৷’