বাড়ির সামনে খড়ের গাদায় আগুন দিয়ে ঘরে চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আমিনুল ইসলাম (২৪) নামের এক চোরকে গতকাল মঙ্গলবার পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আমিনুল মানুষের বাড়ি ও খড়ের স্তূপে আগুন দিয়ে চুরি করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।আমিনুল উপজেলার বনগঁাও গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বনগঁাও গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য এরশাদ আলী, বর্তমান ইউপি সদস্য মোশাররফ হোসেন ও হরমুজ আলীর বাড়ির খড়ের স্তূপে আগুন দিয়ে চোর ঘর থেকে ধান, চাল ও কাপড়চোপড় নিয়ে যায়। এর পর থেকে এলাকাবাসী সেই চোরকে ধরার জন্য রাতে পাহারা দিতে থাকে। গত সোমবার রাতে বঁাশতলা গ্রামের মতিউর রহমান ও আতাউর রহমানের বাড়িতে আগুন দিয়ে তঁাদের ঘরে আমিনুল চুরি করতে ঢুকলে বাড়ির লোকজন তঁাকে ধরে ফেলেন। পরে গতকাল তঁাকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আতাউর বাদী হয়ে গতকাল মামলা করেছেন।আতাউর বলেন, Èখড়ের ঘরে আগুন লাগলে আমি আগুন নেভানোর চষ্টো না করে ঘরে চলে আসি। এ সময় মালামাল চুরি করার সময় আমিনুলকে ধরে ফেলি। এরপর গতকাল তঁাকে পুলিশে সোপর্দ করি।'স্থানীয় ফুলপুর ইউপির চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, গত শুক্রবার রাতে কয়েকটি বাড়িতে আগুন দিয়ে আমিনুল চুরি করে বিভিন্ন মালামাল নিয়ে যান।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বলেন, কয়েক দিন ধরেই আগুন দিয়ে গ্রামের কয়েকটি বাড়িতে চুরি হচ্ছিল। এ খবর তিনি জানতেন। এলাকাবাসী আমিনুল নামের সেই চোরকে ধরে গতকাল থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে একটি মামলাও হয়েছে।