বায়তুল মোকাররম এলাকায় কালকের সমাবেশ নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় দুটি ইসলামি দলের আহূত কাল শনিবারের সমাবেশ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।শনিবার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এবং ইসলামি ও সমমনা ১২ দল পল্টন মোড় এলাকায় সমাবেশ কর্মসূচি আহ্বান করে।