বায়তুল মোকাররম থেকে ২০ ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ চত্বর থেকে গতকাল সোমবার সন্ধ্যায় ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এগুলো ধ্বংস করার জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে। ডিবির বোমা অপসারণ দলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সানোয়ার হোসেন জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর-পূর্ব দিকে (জাতীয় ক্রীড়া পরিষদের উল্টোদিকে) একটি সিঁড়ির কোনা থেকে এগুলো উদ্ধার করা হয়। লাল স্কচটেপ মোড়ানো বস্তুগুলো ককটেল বলে নিশ্চিত করেন তিনি।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় একটি পথশিশু বায়তুল মোকাররম মসজিদে বোমা রাখার খবর পুলিশকে জানায়। পরে পল্টন থানা পুলিশ মসজিদ চত্বরে লাল স্কচটেপ মোড়ানো ককটেলগুলো উদ্ধার করে।