বায়তুল মোকাররমে নৌমন্ত্রী অপদস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন ব্যক্তি মন্ত্রীকে অপদস্থ করেন।গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব শাহানে (পূর্ব দিকের খোলা অংশে) আয়োজিত অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। এ কারণে কিরাত প্রতিযোগিতা এক ঘণ্টা বন্ধ থাকে।ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (ইকরা) এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে বাংলাদেশ ছাড়াও মিসর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরানসহ সাতটি দেশের প্রতিযোগীরা অংশ নেন। নৌপরিবহনমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বিশেষ অতিথি ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত থাকা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘ইসলাম পবিত্র ও শ্রেষ্ঠ ধর্ম। পবিত্র কোরআনের কোনো আয়াতে রাজনীতির কথা নেই। রাসুল (সা.) ধর্ম নিয়ে রাজনীতি করেননি।’ এ সময় এক ব্যক্তি দাঁড়িয়ে মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বক্তব্য ঠিক নয়।’ মন্ত্রী সে দিকে নজর না দিয়ে বক্তব্য চালিয়ে যেতে থাকলে ওই ব্যক্তির সঙ্গে আরও কয়েকজন যুক্ত হয়ে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মন্ত্রীকে লক্ষ্য করে জুতা ছুড়তে থাকেন।জানতে চাইলে শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘বক্তব্যের শুরুতে আমি জামায়াতিদের নিয়ে বক্তব্য দিই। তখন বলি, যে ইসলাম ধর্মের জন্য লাখ লাখ শহীদ হয়েছেন, সে ধর্মকে এভাবে রাজনীতিতে ব্যবহার করা ঠিক নয়। তখনই জামায়াতিরা হইচই শুরু করে। এরপর আমি চলে আসি।’জুতা মারার ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমি চলে আসার পর হয়তো জুতা মারামারি করেছে। এতে বিদেশিদের কাছে আমাদের দেশের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।’