বায়রা মহাসচিবের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কানাডায় জনশক্তি রপ্তানি: মন্ত্রীর ঘোষণা, প্রতারণা, অতঃপর সতর্কীকরণ’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একাংশের ব্যাখ্যা দিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী। তাতে তিনি বলেন, ‘মন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া উচিত’ বলে প্রকাশিত সংবাদে তাঁর যে বক্তব্য এসেছে, তিনি এমনটা বলেননি। বায়রার মহাসচিবের দাবি, প্রকৃতপক্ষে তিনি বলেছেন, ‘কানাডা বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মর্মে জনগণকে অবহিত করে, অচিরেই এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানানো হবে’ বলে উল্লেখ করলে কথিত দালালেরা মানুষের কাছ থেকে কানাডায় পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ পেত না।