মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থাপনায় শ্রমিক পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) অবস্থান এবং সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি)।গতকাল বৃহস্পতিবার বিটিইউসির এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বায়রার কর্মকাণ্ডকে ষড়যন্ত্র আখ্যায়িত করে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সরকার এবং শ্রমিক-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ থেকে যাঁরা শ্রম বিক্রয়ের জন্য বিভিন্ন দেশে যান, তাঁদের প্রায় সবাই হতদরিদ্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে গিয়ে তাঁদের অনেকেই নানাভাবে প্রতারণার শিকার হন। অনেকে কাজ না পেয়ে ফিরে আসতে বাধ্য হন।বিবৃতিতে সরকারি ব্যবস্থাপনায় লোক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। বিজ্ঞপ্তি।