বায়রার ডেটাবেইস বন্ধে মন্ত্রণালয়ের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার ডেটাবেইস থেকে বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রমকে বন্ধ করে দেওয়া সংক্রান্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারক ফারাহ মাহবুব ও এ কে এম জাহিরুল হকের বেঞ্চ এ নির্দেশ দেন। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ থাকবে।