বায়সা সেবা সংঘ জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে গতকাল বুধবার মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলায় আলতাপোল আদর্শ ক্লাব ও বায়সা সেবা সংঘ অংশ নেয়। বায়সা সেবা সংঘ এক গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, নবনির্বাচিত পৌর মেয়র রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির।