বায়ু-শব্দদূষণের দায়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায়
বায়ু ও শব্দদূষণের অপরাধে সিলেটে একটি বিদ্যুর্যা কোম্পানি ও আটটি পাথর ভাঙার কলকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের (এনফোর্সমেন্ট) এ জরিমানার টাকা গত মঙ্গলবার পরিশোধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শব্দদূষণের দায়ে সিলেট নগরের কুমারগাঁওয়ে ‘দেশ ক্যামব্রিজ পাওয়ার কোম্পানিকে’ সাত লাখ টাকা এবং শব্দ ও বায়ুদূষণের দায়ে সিলেটের পাথর ভাঙার কল (স্টোন ক্রাশার মেশিন) রিপন ট্রেডার্স, ঢাকা স্টোন ক্রাশার, আল-ফালাহ স্টোন ক্রাশার, মেসার্স ধোপাগোল স্টোন ক্রাশার, মেসার্স সওদাগর স্টোন ক্রাশার, মেসার্স শাহ খুররম স্টোন ক্রাশার, মেসার্স শিপন স্টোন ক্রাশারকে এক লাখ টাকা করে মোট সাত লাখ টাকা এবং মেসার্স ভাই ভাই স্টোন ক্রাশারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ১৪ লাখ ২৫ হাজার টাকা মঙ্গলবার পরিশোধ করেছে প্রতিষ্ঠানগুলো। পরিবেশ অধিদপ্তর ঢাকার পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।