বায়েজিদ বোস্তামী মাজারের কাছিম রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশী থানাধীন বায়েজিদ বোস্তামী মাজারের কাছিমের একমাত্র বাসস্থান বোস্তামী পুকুরপাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী ছয়টি সংগঠন। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বিরল প্রজাতির এই কাছিম রক্ষার স্বার্থে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানান।বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, মাকস (মানবসম্পদ কল্যাণ সংস্থা), ডিজেস্টার ইন্টারভেনশন প্রোগ্রাম (দীপ), যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম কলেজ শাখা ও পরিবেশ ছাত্র ফোরাম চট্টগ্রাম কলেজ শাখা যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।এতে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি ইদ্রিছ আলী, অধ্যাপক ইউনুস হাসান, ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রাহমান, ফরিদ হোসেন, বায়েজিদ বোস্তামী ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।বক্তারা বলেন, মাজারের পুকুরপাড়ে বহুতল ভবন নির্মিত হলে পানিতে সূর্যরশ্মি পড়বে না। এতে কাছিমের জীবন হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে এই স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে।