বায়েজীদুন্নবীকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহা-খালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শেষ বর্ষের ছাত্র বায়ে-জীদুন্নবী। গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে। মাত্র ১৯ বছর বয়সে বায়েজীদুন্নবী হূদরোগের জটিল সমস্যায় আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, শিগগিরই তাঁর হূদপিণ্ডে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য অন্তত তিন লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা করাতে গিয়ে বায়েজীদুন্নবীর বাবা এখন নিঃস্ব। তাঁর পক্ষে ছেলের অস্ত্রোপচারের ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় বায়েজীদুন্নবীর চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের দানশীল ও বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মফিজুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০০০৯৯৮৩, সোনালী ব্যাংক, কুর্মিটোলা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।