প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর গ্রামে গতকাল বুধবার বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি-২) যৌথ অর্থায়নে এ কর্মসূচি শুরু করা হয়। সকালে শ্যামপুর এলাকার রেলবস্তিতে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ। শ্যামপুর রেলবস্তির হতদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বিদ্যুৎবিহীন এলাকা হওয়ায় শিক্ষার মান বৃদ্ধি কল্পে বিদ্যুৎ সরবরাহ ও পরিবেশদূষণরোধে হতদরিদ্র পরিবারকে একটি করে গরু দেওয়া হয়।