বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সাড়ে ৭ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা ৭ লাখ ৫৯ হাজার ৭৭২ জন রোহিঙ্গা গতকাল বুধবার পর্যন্ত বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ কথা জানা গেছে।

গত ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর কয়েকটি অবস্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়। এরপর দেশটির নিরাপত্তা বাহিনী রাখাইনে রোহিঙ্গাবিরোধী অভিযান শুরু করে। এরপর বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে। বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে সেনাবাহিনী, বিজিবি, আনসার ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মীরা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কাজ করছেন।

আরও ২৬ রোহিঙ্গা

নাফ নদী অতিক্রম করে গতকাল মিয়ানমারের রাখাইন রাজ্যের আরও ২৬ জন রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে এসেছে।

সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত নতুন করে আসা এই ২৬ রোহিঙ্গা ৬টি পরিবারের সদস্য।