বায়োমেট্রিক হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার জন্য ফরিদপুরের বোয়ালমারীর শাহ্ জাফর টেকনিক্যাল কলেজে গতকাল শনিবার থেকে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। ইউএনও মো. খায়রুজ্জামান এর উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন বলেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক একটি ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে গত শুক্রবার ৩৬ হাজার টাকা দিয়ে ঢাকার মাইক্রোটেক বিডি সিস্টেম কোম্পানির মাধ্যমে কোরিয়ার সুপ্রিমা কোম্পানির নির্মিত এই মেশিনটি কেনা হয়। তিনি বলেন, এর ফলে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের হাজিরা নিশ্চিত করাসহ রেকর্ড করা সম্ভব হবে।