বি ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের কলা অনুষদের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলা অনুষদের ৭১০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় নয় হাজার ৭৬৭ জন (মানবিক ছয় হাজার ৮১৭, বিজ্ঞান এক হাজার ৭৫৪ এবং বাণিজ্য ও অন্যান্যে এক হাজার ১৯৬ জন) প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন৷ ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।