প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারের কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৫৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। বি ইউনিটে মোট আসন ৭২০টি (মানবিক-৪৮৭, বিজ্ঞান-১৫০ ও বাণিজ্য ও অন্যান্য ৮৩টি)।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা তিনটায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীকে প্রবেশপত্র সঙ্গে করে আনতে হবে। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।