প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। এতে বি ইউনিটের ৭২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বি ইউনিটের ৭২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৩৭ হাজার ৮১১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।