বি কে দাসের স্মরণে সভা
বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি বি কে দাসের স্মরণে সিলেটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের বন্দরবাজার এলাকার ব্রাহ্মমন্দিরে শ্রীহট্ট ব্রাহ্মসমাজের উদ্যোগে এ সভা হয়।
সভার শুরুতেই কৃতী ব্যক্তিত্বের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শ্রীহট্ট ব্রাহ্মসমাজের সভাপতি পঙ্কজ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আনাম চৌধুরী ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী। সমাজকর্মী বিজয়কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এমসি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রীনিবাস দে, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আইনজীবী মো. আরশ আলী, অধ্যাপক সুষেন্দ্র কুমার পাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ, আইনজীবী আশরাফ হোসেন প্রমুখ।