প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজানের ইফতার পার্টিতে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার পক্ষ থেকে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর হাতে ইফতারের ওই আমন্ত্রণপত্র তুলে দেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ আগস্ট রাজনৈতিক নেতাদের জন্য খালেদা জিয়া ওই ইফতার পার্টির আয়োজন করেছেন। ইউএনবি।