বি চৌধুরীর বাসায় গেলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে বি চৌধুরীর বারিধারার বাসায় যান খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বদরুদ্দোজা চৌধুরী অসুস্থ, তাই তাঁকে দেখতে গেছেন খালেদা জিয়া। বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া বদরুদ্দোজা চৌধুরীর বাসায় প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় দুই নেতা একান্তে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ সময় বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।