বি বি চৌধুরী আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি বি বি চৌধুরী (৮৫) (বেনু ভূষণ চৌধুরী) আর নেই। রোববার ঢাকায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বি বি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, কমিউনিস্ট আন্দোলনসহ সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, একাত্তরের ঘাতক-দালালদের বিচারের আন্দোলনে বি বি চৌধুরীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুর আগে তিনি গাজীপুরে নিজ উদ্যোগে একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজে ব্যস্ত ছিলেন। বিজ্ঞপ্তি।