বিআইএএ-চীনা প্রতিনিধিদলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চায়না কাউন্সিল ফর প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) একটি প্রতিনিধিদল সম্প্রতি গুলশান ক্লাবে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সিসিপিআইটি, ইউনান সাব-কাউন্সিলের ভাইস চেয়ারপারসন হুয়াং শানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বিআইএএর প্রেসিডেন্ট শাহাব উদ্দিন খান, অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক নেতাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে চীনের প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন বিআইএএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আইউব, ভাইস প্রেসিডেন্ট এ কে এম আজাদ, পরিচালনা পর্ষদের এ বি এম কায়সার, কে এম এইচ শহীদুল হক, এম এস আই দস্তগীর মামুন আকবর, মো. আসাদুল্লাহ, মো. মোস্তফা সরোয়ার, রাজ্জাকুল হায়দার চৌধুরী, এস এম সেলিম রেজা, সৈয়দ তাসাদ্দেক হোসেন জাহাঙ্গীর, সাবেক প্রেসিডেন্ট সাব্বির আহমেদ খান, এম বশিরউল্লাহ, এ এফ রহমান ও সচিব পঙ্কজ চন্দ্র দাস। বিজ্ঞপ্তি।