বিআইএফসির কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নীলফামারীতে দুই হাজার দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা পুলিশের সহযোগিতায় গতকাল বিকেলে নীলফামারী পুলিশ লাইনস একাডেমি মিলনায়তনে ওই বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান প্রধান অতিথি ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইএফসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ফাইন্যান্সিয়াল কর্মকর্তা আহসানুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাতেম আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা প্রমুখ।