বিআইএফসির তৃতীয় শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের টানবাজারে সম্প্রতি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য আব্বাস উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মালিক, পরিচালক মহিউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদুর রহমান, বিআইএফসির উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, চিফ ফাইন্যানশিয়াল অফিসার আহসানুল বারী, হেড অব বিজনেস সৈয়দ ফখরে ফয়সাল, নারায়ণগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার মো. ইকরামুল হায়দারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।