বিআইজিডির সিমিন মাহমুদ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) প্রধান গবেষক ড. সিমিন মাহমুদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার স্থানীয় সময় দিবাগত রাত ২ টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের মাউন্ট অবার্ন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ড. সিমিন মাহমুদের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ফেসবুকে স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানান।