বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে শিবচর থানার সর্বস্তরের জনতার ব্যানারে স্থানীয় লোকজন ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গত সোমবার মাওয়ায় লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অপসারণ চায় তারা। এ দুর্ঘটনার জন্য তারা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করে।