বিআইডব্লিউটিএর তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ আত্মসাৎ-সংক্রান্ত অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে।আসামিরা হলেন: বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (পুর) ও প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী (অব.) সানাউল্লাহ, সাবেক উপসহকারী প্রকৌশলী (অব.) আনোয়ার হোসেন এবং মেসার্স মাইক্রোম্যাক্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের পরিচালক বিমল চন্দ্র ভদ্র। অভিযোগপত্রে বলা হয়, গুরুত্বপূর্ণ চারটি ‘নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় মেঘনা নদীর নৌপথে ড্রেজিং কাজে আসামিরা মিথ্যা বিল ভাউচারের মাধ্যমে টাকা আত্মসাৎ করেন। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ মামলায় অনুসন্ধানকারী কর্মকর্তা ও অভিযোগপত্র প্রস্তুতকারী দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক। তিনি গত বছর ২০ মার্চ মতিঝিল মডেল থানায় মামলা করেন।