বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে আশিক-মোতাহার-ফজলু পরিষদ জয়লাভ করেছে।গত বুধবার বিআইডব্লিউটিসির ঢাকার দিলকুশার প্রধান কার্যালয়, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশালসহ দেশের সাতটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হয়।এতে সংস্থার সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান সভাপতি, উপমহাব্যবস্থাপক ফজলুল হক সাধারণ সম্পাদক ও সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান মোতাহার হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। পরিষদের নির্বাচনে আরও ১৬ জন বিভিন্ন পদে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।