বিআরটিএর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে দালালি এবং চালকের লাইসেন্স না থাকার দায়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় গতকাল যানবাহনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিআরটিএ সূত্র জানায়, গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালত মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত সাত্তার (১৯) ও বাবু (২৪) নামের দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।