বিআরটিএর অস্থায়ী দুই কর্মীর নিয়োগ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়মের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনে অস্থায়ী ভিত্তিতে কর্মরত দুজন সিল মেকানিকের নিয়োগ বাতিল করা হয়েছে। নির্দেশ দিয়েছেন । আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ আদেশ দেন।
অভিযুক্ত দুই সিল মেকানিক হলেন মো. শাহিন ও মো. সুলতান মাহমুদ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিআরটিএ কার্যালয় পরিদর্শনের সময় সেতুমন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা মো. শাহিন ও মো. সুলতান মাহমুদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় মন্ত্রী ওই দুজনের নিয়োগ বাতিলের জন্য বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেন।