প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক কাজী মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী হেনা পারভীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা বাদী হয়ে মামলাটি করেন। ইতিপূর্বে মাহবুবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, বিআরটিএর সহকারী পরিচালক কাজী মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী হেনা পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত মোট ৪৩ লাখ ৫৩ হাজার ৭৯ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। এর মধ্যে ৩৮ লাখ পাঁচ হাজার ৬১১ টাকা সম্পদের তথ্য তাঁরা গোপন করেন। দুদক আইনের দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।