বিআরটিসি বাস উল্টে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে গতকাল সোমবার রাতে একটি বিআরটিসি বাস উল্টে পড়লে এক যাত্রী নিহত হয়েছেন।
তারাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে রংপুর থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস তারাগঞ্জ উপজেলার জিগরতলা এলাকায় একটি ট্রাককে পাশ দিতে যায়। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে উল্টে পড়ে।
এতে ওই বাসের যাত্রী সৈয়দপুর উপজেলার রসূলপুর গ্রামের কেয়ামুল হক (৪০) বাসের ভেতরে চাপা পড়ে মারা যান। এ সময় আহত হন বাসের আরও ১৮ জন যাত্রী। তাঁদের মধ্যে সাতজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল্লা আল মামুন বলেন, বিআরটিসি বাসটি ঘটনাস্থলে পুলিশের হেফাজতে আছে।