বিআরটিসি বাস চালুর দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বাস চালুর দাবিতে গতকাল বুধবার সংস্থাটির চেয়ারম্যান মেজর এম এম ইববারকে (অব.) স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা।গতকাল দুপুরে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির একটি প্রতিনিধিদল ঢাকায় বিআরটিসির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। প্রতিনিধিদলে ছিলেন কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সহসভাপতি রফিউর রাব্বি ও সাধারণ সম্পাদক আবদুর রহমান।রফিউর রাব্বি জানান, বিআরটিসির চেয়ারম্যান শিগগিরই ঢাকা-নারায়ণগঞ্জ পথে তাঁদের বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামী সপ্তাহে ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’ নেতাদের সঙ্গে আলোচনায় বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।সভাপতি এ বি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, ‘অস্বাভাবিক হারে বাসভাড়া বৃদ্ধির ফলে নিম্ন বেতনের চাকরিজীবী ও শ্রমিক শ্রেণীসহ সাধারণ মানুষের ঢাকা-নারায়ণগঞ্জ পথে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। বিগত সরকারের আমলে এ পথে বিআরটিসির বাস চলাচল করত। এতে করে শ্রমজীবী মানুষ বিআরটিসির সেবায় উপকৃত হতো। স্বার্থান্বেষী মহলের কারসাজিতে এ পথে বিআরটিসির বাস বন্ধ হয়ে গেছে। ফলে মানুষ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’