বিআরটিসি বাসের নিচে নবজাতক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বিআরটিসি বাসের নিচ থেকে আজ মঙ্গলবার এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী মো. শাহিন বেলা ২টার দিকে কাপড়ে মোড়ানো ১ কেজি ওজনের একটি শিশু উদ্ধার করেন। শিশুটির বয়স আনুমানিক এক দিন। শিশু উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। শিশুটির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’