বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) গতকাল শুক্রবার থেকে বিভিন্ন রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। বিআরটিসির মতিঝিল জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো ও ঢাকা ফুলবাড়িয়া সিবিএস-২ থেকে যাত্রীরা অগ্রিম টিকিট কিনতে পারবে। বিআরটিসি এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধায় ১৪ থেকে ২০ জুলাই বিআরটিসির বাসে ঈদের বিশেষ সেবা দেওয়া হবে। বিআরটিসি জানায়, ঢাকা ও ঢাকার বাইরের ডিপোসহ প্রায় ৯০০টি বাস এ সেবায় নিয়োজিত থাকবে।
বাসস