বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) গতকাল বুধবার থেকে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের বাসের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। বাংলাদেশ রেলওয়ে গতকাল দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে।
বিআরটিসি কর্তৃপক্ষ বলেছে, রাজধানীতে বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া কাউন্টার থেকে বিআরটিসির বাসের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। ২০ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
রেলওয়ের সূত্র বলেছে, গতকাল দ্বিতীয় দিনের মতো ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। গতকাল দেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর যাত্রার টিকিট।