প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসির পর্যাপ্তসংখ্যক অশীতাতপ নিয়ন্ত্রিত বা নন-এসি বাস চালুর দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের খানপুরে বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এ কর্মসূচি পালন করে।এতে ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাসদের নেতা আবু নাঈম খান, আবদুল হাই প্রমুখ। অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসির নন-এসি বাস চালুর দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।