বিআরটিসির ঈদসেবা সার্ভিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসির নিজস্ব ও লিজে পরিচালনাধীন পর্যাপ্তসংখ্যক বাস ঢাকার বাইরে আন্তজেলা রুটে ‘ঈদসেবা সার্ভিস’ প্রদান করবে। এ ছাড়া সিটি সার্ভিস ও স্টাফ বাস হিসেবে (নতুন-পুরোনো) পরিচালিত প্রায় ২০০ বাস ঈদসেবা সার্ভিসে অন্তর্ভুক্ত হবে। ৮ সেপ্টেম্বর থেকে শুরু করে ঈদ-পরবর্তী তিন দিন ‘ঈদসেবা সার্ভিস’ পরিচালিত হবে।আগামী ৪ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট ডিপো কর্তৃক ঈদসেবা সার্ভিসের টিকিট বিক্রি শুরু হবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, দ্বিতল বাস (মিরপুর-১২) সিবিএস-২ (ফুলবাড়িয়া), মিরপুরের গাবতলীতে বিআরটিসি বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল ও এয়ারপোর্ট বা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে যাত্রা শুরু করবে। উপনিয়ন্ত্রণকক্ষের সার্বিক দায়িত্বে থাকবেন ইউনিট-প্রধান, মতিঝিল বাস ডিপো, ফোন: ৯৩৩৩৮০৩। তথ্য বিবরণী।