বিআরটিসির বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল করা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল সোমবার ফোরামের এক বিজ্ঞপ্তিতে এই বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসির এসি বাসের ভাড়া দুই টাকা বাড়িয়ে ৪০ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ দূরত্ব অনুযায়ী ৩৮ টাকা ভাড়াই ছিল অত্যন্ত বেশি। এমতাবস্থায় ভাড়া আরও বাড়ানো সম্পূর্ণ অমানবিক পদক্ষেপ। এ কারণে অনতিবিলম্বে এই বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয়।