বিআরটিসির বাস আটকে দিল বাস মালিক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা থেকে চট্টগ্রাম পথে চলাচলের জন্য গতকাল রোববার থেকে দুটি বাস চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। কিন্তু বাস মিনিবাস মালিক সমিতির বাধায় মাত্র দুই ঘণ্টায় বিআরটিসির বাস চলাচল বন্ধ হয়ে গেছে।জানতে চাইলে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মিনা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই বিআরটিসি একক সিদ্ধান্তে বাস চালু করেছে। এ বাস চলতে দেওয়া হবে না।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বিকেল চারটায় বিআরটিসির একটি বাস চট্টগ্রামের উদ্দেশে শরণখোলা থেকে ছেড়ে আসে। বাসটি সন্ধ্যা ছয়টার দিকে মোরেলগঞ্জে পৌঁছার পর বাস মিনিবাস মালিক সমিতির লোকজন এটি আটকে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে বাসটি আবার চালু হয়। ১২ জন যাত্রী নিয়ে বাসটি সন্ধ্যা সাতটার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে সমিতির লোকজন আবার এটি আটকে দেয়। তারা যাত্রীদের নামিয়ে অন্য একটি পরিবহনে উঠিয়ে দেয় এবং বাসটি আটকে রাখে। পরে পুলিশ গিয়ে বাসটি নিয়ন্ত্রণে নেয়।