বিআরটিসির বাস চলাচলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব রুটে দূরপাল্লার বিআরটিসির বাস চলাচলের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার বিআরটিএর সভাকক্ষে যানবাহন চলাচলসংক্রান্ত সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বেসরকারি পরিবহনের বাস চলাচলের জন্য মালিক ও শ্রমিকদের অনুরোধ করেন। সভায় আন্তজেলা পরিবহন চলাচল সুষ্ঠু ও নিরাপদ করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়। এ সময় নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।