বিআরটিসির বাস চালু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর আগামীকাল মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে আবারও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস শুরু হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে চলাচলের জন্য কোরিয়া থেকে ২৫টি বাস আনা হয়েছে। বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে চলাচলকারী বাসের ভাড়া জনপ্রতি নেওয়া হচ্ছে ২৭ টাকা। বিআরটিসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এম এম ইকবাল গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন।তবে বিআরটিসি বাসের ভাড়া ২২ টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এবং যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা।